1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

যশোর–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি :

যশোর–৪ (বাঘারপাড়া–বসুন্দিয়া–অভয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ইনস্টিটিউট হলরুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্যে সাক্ষাৎকালে নওয়াপাড়া প্রেসক্লাব ও অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ভবদহ সমস্যা, ভৈরব নদী, শিল্পাঞ্চল রক্ষা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল। পরিচালনা করেন মসিয়ার রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম মোল্লা, এফ এম গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান মোল্লা, মনি ফারাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আবু নইম মোড়ল বলেন, “দীর্ঘ অপেক্ষার পর আমাদের উপজেলায় একজন মনোনীত প্রার্থী পেয়েছি। শ্রমিক দল থেকে মতিয়ার রহমান ফারাজী মনোনয়ন পেয়েছেন। ভবদহ এলাকার দীর্ঘদিনের দুঃখ–দুর্দশা সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন বলে আমরা আশাবাদী। তিনি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কথাও উল্লেখ করেন।
রেজাউল করিম মোল্লা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অভয়নগরের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। আমাদের প্রার্থী তিন মাসের কঠিন সময় পার করে মনোনয়ন পেয়েছেন। সাংবাদিকদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী তার বক্তব্যে বলেন, “আমরা ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে চাই। সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। এই এলাকার নদী ও ভবদহ সমস্যা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। নদীর দুই পাড়ে আটটি ইউনিয়ন, সব মিলিয়ে মানবসম্পদের উন্নয়নই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ভৈরব নদী না থাকলে এই শিল্পাঞ্চল টিকে থাকবে না। শিল্প শহরকে বাঁচাতে হলে নদী ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার। বেকার শ্রমিকরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, এর পেছনে উন্নয়নহীনতাই দায়ী। জনগণের একজন দায়িত্বশীল প্রতিনিধি থাকলে এসব সমস্যার সমাধান সম্ভব।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমার কোনো কথা বা কাজ যেন কারও কষ্টের কারণ না হয়, সেটাই চাই। জনগণের সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।
সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট