1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

বাঘার আড়ানীতে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

তন্ময় দেবনাথ রাজশাহী

রাজশাহী-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো. আবু সাইদ চাঁদ এর নির্বাচন পরিচালনা করার জন্য আড়ানী পৌরসভার গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির প্রথম সভা আজ রবিবার সন্ধা ৬টায় আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সঞ্চালনায় আড়ানী পৌর বিএনপির সভাপতি মো: তোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক বিডিআর আফতাব হোসেন, সহ সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন লিটন, ভ মোহাম্মদ রবিউল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম জুয়েল, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসু, আড়ানী পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মিলন হোসেন সহ আড়ানী পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা জানান, রাজশাহী-৬ আসনের ধানের শীষের প্রার্থী মো. আবু সাইদ চাঁদ কে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। মহল্লা থেকে শুরু করে জেলা পর্যন্ত বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের মধ্যে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। প্রার্থী এবং সংগঠনের নেতা-কর্মীরা ইতিমধ্যেই অনেক কাজ করেছেন, এখন সুপরিকল্পিতভাবে কাজ করে নির্বাচনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট