1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মোঃ আবুল বাসার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অভয়নগর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, অনুসন্ধান মূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি মোঃ আবুল বাসার।

যশোর খুলনা মহাসড়কের চরম অনিয়ম ও জণদুর্ভোগ নিয়ে অগ্রযাত্রায় সম্প্রচারিত একটি প্রতিবেদনের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গতকাল শুক্রবার রাজধানীর বিজয় নগরের হোটেলে ৭১ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোঃ আবুল বাসার এর হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। অনুষ্ঠানটি আয়োজন করেছিল সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরাম।

এ ছাড়া অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, টেলিভিশন নাটক, ওটিটি, সাংবাদিকতা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য সংগীত শিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্র নায়ক শাকিল খান’সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসির সাবেক প্রধান সচিব, জনাব মার্গুব মোর্শেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট