1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

কার্যালয়ে ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা জেলা শিক্ষা কর্মকর্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা জব্দ করা হয়।

দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগেই ফাঁদ পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বুধবার টাকা গ্রহণের মুহূর্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

দুদকের কর্মকর্তারা আরও জানান, আটক আশরাফুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার সম্পদের উৎস ও পূর্বের আর্থিক লেনদেন সম্পর্কেও খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় শিক্ষা প্রশাসনের একাংশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘুষবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার জন্য দুদকের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট