1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

কালাপুরে উঠান বৈঠকে জনতার ভিড়, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জামায়াত প্রার্থী আব্দুর রবের প্রতি বাড়ছে আস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই সরব হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের উঠান বৈঠকে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনসমর্থন ও উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজদিহি পাহাড়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি পরিণত হয় জনসমাবেশে।
উঠান বৈঠকে বক্তারা বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়বিচার, ইনসাফ ও স্বচ্ছ নেতৃত্ব। আমরা এমন একজন প্রতিনিধিকে সংসদে পাঠাতে চাই, যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন।” বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অবসান ঘটাতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনা করেন, মোঃ আব্দুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল এবং কালাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলমগীর সরকার। তারা বলেন, তৃণমূলের মানুষের এই সাড়া প্রমাণ করে—জামায়াতের রাজনীতি ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, “জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, সংসদে গিয়ে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরাই হবে তার মূল লক্ষ্য।
উঠান বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী আব্দুর রব। এ সময় উপস্থিত জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে—কালাপুরসহ আশপাশের এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট