1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

শ্বশুরের সম্পত্তির লোভেই খুন, আলমগীর হত্যা মামলায় জামাই-ঘনিষ্ঠজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক 

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় তার জামাই বাসেদ আলী পরশ ও আমিনুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন—শংকরপুর এলাকার বাসেদ আলী পরশ (আলমগীরের জামাই) ও একই এলাকার আমিনুল ইসলাম সাগর। এ ঘটনায় কোতোয়ালি থানায় তাদের দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং পারিবারিক বিরোধের জেরেই হত্যার পরিকল্পনা করা হয়। একই সঙ্গে আমিনুল ইসলাম সাগরের সাথেও আলমগীরের পূর্বশত্রুতা ছিল। এ কারণে তারা দুজন মিলে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের প্ল্যান করেন।

তবে তারা কেউ সরাসরি হামলায় অংশ নেয়নি, বরং ভাড়াটে খুনি ভাড়া করে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয় বলে জানান তিনি। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পেছনের বিস্তারিত তথ্য আরও স্পষ্ট হবে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলমগীর হোসেনকে লক্ষ্য করে আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে কোতোয়ালি ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রাতেই দুজনকে আটক করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট