1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

খালেদা জিয়ার শ্রদ্ধায় ৩৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার জানাজা স্থলের দিকে রওনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে রাজধানীর বারিধারার কূটনৈতিক জোনের ৩৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার তাদের বাসভবন ত্যাগ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হন। রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা জানাজায় অংশগ্রহণ করবেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তাদের মধ্যে রয়েছেন:

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি

কানাডার হাইকমিশনার অজিত শিং

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির অফির আবু হাসান

এছাড়া আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত থাকবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসব বিদেশি মিশন তাদের নিজ নিজ ফেসবুক পেজে সমবেদনা জানিয়েছে।

জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

এতে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিদেশি অতিথি ও কূটনীতিক, এবং বিএনপি মনোনীত নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট