1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

গাইবান্ধা-৪ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন যারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৪ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত ডা. আব্দুর রহিম সরকার (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শামীম কায়সার লিংকন (বিএনপি), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম নান্নু (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), ফারুক কবির আহমদ (স্বতন্ত্র), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র), হুমায়ুন কবীর সরকার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) ও ছামিউল আলম রাসু (গণফোরাম) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট