1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

গাইবান্ধা-৪ আসনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩২ গাইবান্ধা-৪, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর থেকে মনোনয়নপত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা।

দুপুর ১টার দিকে মনোনয়ন জমা দিতে সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। পরে বিকাল ৩টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আতোয়ারুল ইসলাম নান্নু ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন মনোনয়নপত্র জমা দেন। শেষ মূহুর্তে মনোনয়ন জমা দেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুর রউফ আকন্দ।

এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

প্রার্থীরা সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।

তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

উল্লেখ, গাইবান্ধা-৪ আসনে আজ শেষ দিন পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট