1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

অভয়নগরে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেই মিন্টু আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে নয় বছরের এক শিশুকে পান–সুপারি দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার মালাধরা গ্রামে। পরে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে তদন্তে ঘটনার সত্যতা পায় পুলিশ। সোমবার রাতে নিজ এলাকা থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মিন্টু মোল্লা। তিনি মালাধরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, ঘটনার সময় শিশুটির মা ও বাবা কেউই বাড়িতে ছিলেন না। এ সুযোগে মিন্টু মোল্লা ওই বাড়িতে গিয়ে শিশুর কাছে পান–সুপারি চান। পরে পান–সুপারি আনতে শিশু ঘরে গেলে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিন্টু মোল্লা ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।

পরবর্তীতে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পুলিশে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত মিন্টু মোল্লাকে আটক করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট