1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

রক্তে রাঙা পথেই থেমে গেল এক প্রতিবাদী কণ্ঠ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে সিঙ্গাপুর, মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন ওসমান হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ থেমে গেল

 

নিজস্ব প্রতিবেদক 

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ওমর হাদি।

এছাড়াও ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক শোকবার্তায় জানানো হয়, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে আপসহীন জুলাই বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।” এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভে ফেটে পড়েন তার সহযোদ্ধা ও সমর্থকরা।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়। তবে সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।

ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ ছিলেন। ভারতীয় আধিপত্যবাদ, জাতীয় সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক মাধ্যমে তার স্পষ্টভাষী অবস্থান তাকে একদিকে জনপ্রিয় করে তোলে, অন্যদিকে নানা মহলের চোখে তিনি হয়ে ওঠেন ‘টার্গেট’। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহযোদ্ধারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাচেষ্টা বলে আখ্যা দিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওসমান হাদির মৃত্যু শুধু একজন ব্যক্তির বিদায় নয়—এটি জুলাই বিপ্লবী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট