1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

ঝিকরগাছায় বিএনপি প্রার্থীর বাসভবনে গভীর রাতে সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

স্থানীয়দের ধাওয়ায় আটক ১, কেয়ারটেকারের স্ত্রী আহত

ঝিকরগাছা প্রতিনিধি 

যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির ঝিকরগাছার বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে এক যুবক বাসভবনের ভেতরে প্রবেশ করে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালায়। একপর্যায়ে কেয়ারটেকারের স্ত্রী হামলায় আহত হন। তাদের ঢাক-চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, কাকন, রিয়েল, অনিকসহ আরও কয়েকজন। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারী ধারালো বটি হাতে উপস্থিত লোকজনকে ধাওয়া করে এবং গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা একত্রিত হয়ে ধাওয়া করে অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, আটক যুবকের নাম-পরিচয় এবং হামলার প্রকৃত উদ্দেশ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এই পরিকল্পিত হামলা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট