1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

রাতের আঁধারে অবৈধ বেড়িবাঁধ কাটতে গিয়ে মনু নদেই মাটি চাপা পড়ে প্রাণ গেল দিনমজুরের”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণ মালাকার রণচাপ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তাঁর আয়ে পরিবার চলত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রণচাপ গ্রামের কিছু নিচু জমিতে দীর্ঘদিন জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের আবাদ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ বসানোর উদ্যোগ নেন। এ জন্য রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে বেড়িবাঁধ কাটার কাজ শুরু হয়। সে সময় রণ মালাকার কোদাল দিয়ে নিচের মাটি সমান করছিলেন।
একপর্যায়ে ওপরের দিকে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা ধরে খননযন্ত্র দিয়ে মাটি সরানোর চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান দত্ত বলেন, বেড়িবাঁধ কাটা আইনবিরুদ্ধ। এ কারণেই স্থানীয় লোকজন গভীর রাতে কাজটি করছিলেন। নিহত রণ মালাকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট