1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঢাকা অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।পরে একই পেজ থেকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ, শিগগিরই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে। ধন্যবাদ। প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।পরে একই পেজ থেকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই।ইনশাআল্লাহ, শিগগিরই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে। ধন্যবাদ।প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট