1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
নতুন বছরে তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাতে বিএনপি প্রস্তুতি নিচ্ছে।

২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল ও কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি মিলে। এর পর থেকেই তার দেশে ফেরার জোর আলোচনা শুরু হয়। বিএনপি নেতারা কয়েক মাস ধরে তার দ্রুত দেশে ফেরার আভাস দিলেও কেউ নির্দিষ্ট তারিখ জানাননি।

খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়। এ সময় তিনি লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।

আরও উল্লেখ করেন, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই আমার স্বদেশ প্রত্যাবর্তনের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।

সরকারের বিভিন্ন পর্যায় থেকেও বারবার জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট