1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ম্যাসিভ ব্রেন ইনজুরি,৭২ ঘণ্টাই সবচেয়ে

ঝুঁকিপূর্ণ

 

নিজস্ব প্রতিবেদক

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সেখানে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

এদিকে মাথায় গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন” বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

ডা. সায়েদুর জানান, বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এ পথে হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত।
তিনি বলেন,

“হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কোনো ধরনের নতুন ইন্টারভেনশন এখন করা সম্ভব নয়।

হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। যদিও কিছু ‘সাইন অব লাইফ’ দেখা যাচ্ছে, চিকিৎসকেরা এখনো কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

হাদি অস্ত্রোপচারের আগে একবার শকে চলে যান। পরে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ডা. সায়েদুর বলেন,

এ মুহূর্তে আশার কথা শোনানোর মতো পরিস্থিতি নেই। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট