1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

পানশালাতে বন্দুকধারীদের নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ১২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ছয় কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি হোস্টেলে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ফরাসী সংবাদমাধ্যম এএফপি। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে প্রিটোরিয়ার ১৮ কিলোমিটার পশ্চিমে সাউলসভিলে পৌর এলাকার হোস্টেলে থাকা গোপন একটি পানশালাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বলেন, তিনজন বন্দুকধারী হোস্টেলের ভেতরে থাকা অবৈধ পানশালাটিতে ঢুকে মদ্যপানরত একদল মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই ১০ জন এবং হাসপাতালে নেওয়ার পর অন্যদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক বালক ও ১৬ বছরের এক কিশোরীও রয়েছে।

তিনি আরও বলেন, বেশ দুর্ভাগ্যজনক ঘটনা। সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে পারেনি। এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। এ ধরনের অবৈধ পানশালাগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা, বেশির ভাগ বন্দুক হামলার ঘটনা এসব জায়গাতেই ঘটে। সাধারণ মানুষও এসব গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট