1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মার্কা নয়, যোগ্যতাই পরিচয়”– স্লোগান নিয়ে হাওরের উন্নয়নে কাজ করতে চান বিশিষ্ট সমাজসেবক

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদীয় আসনে এবার স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তিনি নির্বাচনী স্লোগান হিসেবে বেছে নিয়েছেন, “মার্কা নয়, যোগ্যতাই পরিচয়।”

হাওরে প্রবেশের প্রতিটি এলাকায় এখন তার ‘সিগমার হাতছানি’ ব্যানার ও পোস্টার চোখে পড়ে। গণসংযোগকালে তিনি বলেন, “জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি। আমি নেত্রী হতে আসিনি, শুধু কথার ফুলঝুরি নয়, কাজে আমার পরিচয়।”

তিনি আরও যোগ করেন, “আমি জনপ্রতিনিধিত্ব চাই না—আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার স্বপ্ন হলো জনগণকে পাশে নিয়ে উন্নয়নের কাজ করা। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ উন্নত, শিক্ষিত ও নিরাপদ হোক, সেজন্য আমি নিরাপদ হাওর অঞ্চল বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার নিজ গ্রামের বাড়ি কাজীবাড়ি থেকে বের হয়ে তিনি কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাতের সময় উল্লাস প্রকাশ করেন। তিনি ভাতশালা ও জিরো পয়েন্টে পথসভা ও গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

হাওর অঞ্চলের বাসিন্দারা জানান, বিগত নির্বাচনে নির্বাচিত সংসদ প্রার্থীরা ভোট নেওয়ার পর অজানা হয়ে যেতেন। এবার তারা আশা করছেন, কাজী রেহা কবির সিগমা সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াবেন এবং এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট