1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলীয় প্রস্তুতি ও ঐক্যবদ্ধতার বার্তা

মোঃ রায়হান মিয়া, কচুয়া, চাঁদপুর

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেন, দেশে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সচেতনতা অপরিহার্য। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ে সবাইকে সতর্ক ভূমিকা রাখতে হবে।

কচুয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ পাটোওয়ারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন জহিরের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি দলের কর্মীদের নির্বাচনী সময়ে বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওমর ফারুক ইব্রাহিমী, চাঁদপুর-০১ কচুয়া আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল শক্তি। ন্যায়, আদর্শ ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা মাজহারুল ইসলাম, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, যুব আন্দোলনের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি ওমর ফারুক এবং ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে।

সম্মেলনটি অনুষ্ঠিত হয় কচুয়া উপজেলার হযরত শাহ নিয়ামত শাহ হাই স্কুল মাঠে। পুরো অনুষ্ঠানজুড়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি, ব্যানার-ফেস্টুন এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ চোখে পড়ার মতো ছিল। আশা প্রকাশ করা হয়, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ ধরনের প্রস্তুতিমূলক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট