1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতজনিত সমস্যায় পড়ছে শিশু-বৃদ্ধরা, গরম কাপড়ের ক্রেতা উপচে পড়া ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি: আনোয়ার সাঈদ তিতু

কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা পড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন শপিংমল ও দোকানে গরম কাপড় কেনার ভিড় লক্ষ্য করা গেছে। কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট ও নছর উদ্দিন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। উচ্চবিত্ত ক্রেতারা শপিংমলে গেলে, নিম্নবিত্ত মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকান।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রপুর ইউনিয়নের মোঃ আমিনুল ইসলাম (৫০) বলেন, “ঘন কুয়াশা ও ঠান্ডায় কাজকর্ম করতে পারছি না। হাতে টাকা নেই, তাই ধার দেনা করে বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। ছোট বাচ্চার সোয়েটার কিনতে ৫০০ টাকা খরচ হলো, আগে এটা ২০০-৩০০ টাকার মধ্যে পাওয়া যেত।”

রাজারহাট উপজেলার আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “দীর্ঘদিনের শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। কুড়িগ্রাম জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট