1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (হাজতী নং–২৮২৪) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ চারজনকে আটক করার পর রাতেই তাকে কারাগারে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজ্জল বিশ্বাস কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, রাত ৯টার দিকে উজ্জলকে কারাগারে আনা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার। তাকে দ্রুত কারা হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, উজ্জলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জলের পাশাপাশি জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম এবং নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উজ্জল বিশ্বাসের (৩৯) কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় উজ্জল বিশ্বাসের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট