1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

ভেন্টিলেশনে খালেদা জিয়া, অবস্থার অবনতি, দলের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটজনক হয়ে উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে জানান, গত রাত থেকে খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে এবং তার অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’।

আহমেদ আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থার আবারও অবনতি হয়েছে। গতকাল রাত থেকেই তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে। দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ টিম তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, “চিকিৎসকরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন। আমরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

দলের নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট