1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

বাংলাদেশে প্রথমবারের মতো ব্রিটিশ এমপির দণ্ড: টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। দেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপির বিরুদ্ধে সাজা ঘোষণার ঘটনা এটি।

এর আগে ২৭ নভেম্বর একই প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আজকের মামলায় নতুন করে দণ্ডের মুখে পড়লেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। এই মামলায় প্রধান আসামি শেখ রেহানা, দ্বিতীয় আসামি টিউলিপ এবং তৃতীয় আসামি শেখ হাসিনা। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন পর্যায়ের ১৪ কর্মকর্তা। তাদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে আটক। বাকিরা পলাতক থাকায় সকলের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দুদক গত জানুয়ারিতে পূর্বাচল আবাসন প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ছয়টি মামলা করে। এর মধ্যে তিনটির রায় আগেই ঘোষণা হয়েছে, আর আজ চতুর্থ মামলার রায় দেওয়া হলো। মাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট