1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

যশোরে ভারতীয় অস্ত্রের বড় চালান উদ্ধার: পাঁচ পিস্তল-গুলিসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে আনা পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় লিটন গাজী (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে এ অভিযান চালানো হয়।

 

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হকের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে লিটনের ঘরের বক্সখাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

ডিবির ওসি মনজুরুল হক জানান, ঘটনাস্থল থেকেই লিটন গাজীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। আটক লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিল এবং কক্সবাজার এলাকায় পাচারের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করায় অস্ত্রের বড় চালানটি উদ্ধার সম্ভব হয়েছে।

 

তিনি আরও জানান, সীমান্ত জুড়ে অবৈধ অস্ত্র ও মাদকচক্রের বিরুদ্ধে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট