1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

খুলনা আদালত গেটের সামনে দিনে-দুপুরে গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ঘটে গেছে ভয়াবহ হত্যাকাণ্ড। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে দুই যুবককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।

নিহতরা হলেন নতুন বাজার এলাকার হাসিব এবং বাগমারা এলাকার রাজন। তারা আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে এ হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আদালতের দায়রা জজ ভবনের সামনে আসামিরা মোটরসাইকেল স্টার্ট দিতেই আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দে আদালত চত্বর কেঁপে ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এরপর মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় তারা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত. ম. রোকনুজ্জামান দুই যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার শিহাব করীম বলেন,

আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

হামলার উদ্দেশ্য ও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আদালত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট