1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

১৬শ’ কোটি টাকা পাচার: নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট

১৬শ’ কোটি টাকা পাচার: নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
চৌধুরী নাফিজ সরাফাত
ঢাকা: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার পাচারের অভিযোগে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মিউচুয়াল ফান্ডের অর্থ প্রতারণাপূর্বক আত্মসাৎ, বিদেশে পাচার ও অবৈধ সম্পদ গঠনের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চৌধুরী নাফিজ সরাফাত তার সহযোগী ড. হাসান তাহের ইমামকে সঙ্গে নিয়ে ২০০৮ সালে ‘রেইস ম্যানেজমেন্ট পিএসিএল’ নামে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স গ্রহণ করেন। ২০১৩ সালের মধ্যেই প্রতিষ্ঠানটি ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনার দায়িত্ব পায়। বর্তমানে ফান্ড সংখ্যা ১৩টি।

অভিযোগ অনুযায়ী, এসব ফান্ডের অর্থ অবৈধ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে নাফিজ সরাফাত ও তার সহযোগীরা তৎকালীন ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) শেয়ার ক্রয় করেন। পরে তিনি ব্যাংকের পরিচালক এবং স্ত্রী আঞ্জুমান আরা শহীদের জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদও নিশ্চিত করেন।

সিআইডি জানায়, নাফিহ সরাফাত ও তার সহযোগীরা ফান্ডের অর্থ ব্যবহার করে ‘মাল্টি সিকিউরিটিজ’ নামক ব্রোকার হাউজ ক্রয় করেন। সেই ব্রোকার লাইসেন্স ব্যবহার করেই বড় অংকের অর্থ প্রতারণাপূর্ণভাবে আত্মসাৎ করা হয়। এছাড়া পদ্মা ব্যাংকের অর্থ ব্যবহার করে ‘স্ট্র্যাটেজিক ইক্যুইটি (নিবন্ধন-২০০৭)’ ফান্ডেও বিনিয়োগ করেন তারা।

জসীম উদ্দিন খান জানান, জালিয়াতির পরিধি এতটাই বিস্তৃত ছিল যে, ব্যাংক হিসাব খোলা, বিও হিসাব পরিচালনা, এমনকি রাজউক থেকে প্লট সংগ্রহ পর্যন্ত বিভিন্ন প্রতারণার মাধ্যমে সম্পদ গড়ে তোলেন অভিযুক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নাফিজ সরাফাতের বিরুদ্ধে বেস্ট হোল্ডিংসের বন্ডে ৫০০ কোটি টাকার বিনিয়োগে চাপ প্রয়োগ, বিদেশে অর্থপাচার ও একাধিক বাড়ি–ফ্ল্যাট ক্রয়ের অভিযোগ ওঠার পরই সিআইডি অনুসন্ধান শুরু করে।

অভিযুক্তদের বিদেশে ৯০টির বেশি ব্যাংক হিসাব জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে রাহীব সরাফাত চৌধুরীর নামে ২১টি ব্যাংক হিসাব রয়েছে, যার বর্তমান স্থিতি মাত্র ২৯.২১ লাখ টাকা। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব সংখ্যা ৭৮টি, যেখানে জমা হয়েছে ১ হাজার ৮০৯ কোটি ৭৫ লাখ টাকা এবং উত্তোলন হয়েছে ১ হাজার ৮০৫ কোটি ৫৮ লাখ টাকা।

তাদের কানাডায় Canadian Maple Strategic Wealth LP, Race Financial Management Inc., সিঙ্গাপুরে Standard Chartered Bank-এ ১৫টি যৌথ হিসাব, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একাধিক কোম্পানি—সবগুলোতেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছিল। রাহীব সরাফাতের নামে কানাডা ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে ৭৬টি হিসাব পরিচালনার তথ্য মিলেছে। দুবাইতে নাফিজ সরাফাতের নামে একটি তিন রুমের ফ্ল্যাট ও পাঁচ রুমের ভিলা রয়েছে। সিঙ্গাপুরে ড. হাসান তাহের ইমামের নামে Next Frontiers Fund PTE Ltd-এর ব্যাংক হিসাবও পাওয়া গেছে। জালিয়াতি ও দেশি-বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে মোট ১ হাজার ৬১৩ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া গেছে। ফলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী চৌধুরী নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাষ্ট্রের অর্থপাচার রোধে এবং আর্থিক স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদন্ত ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট