1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র বর্ষপূর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

গ্রামীণ হেলথটেকের ৩৬০ ডিগ্রি ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’ মাত্র এক বছরে একটি স্বপ্ন থেকে পরিণত হয়েছে একটি বিশ্বস্ত ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্র্যান্ডে। সুখী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সহজলভ্য, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, “স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পার করে ফেলেছি। এই অর্জন আমাদের টিমের প্রতিটি সদস্য, অংশীদার এবং ব্যবহারকারীর সম্মিলিত প্রচেষ্টার ফল, যারা বিশ্বাস রেখেছেন আমাদের ওপর। আজকের এই দিনটি আমাদের ধারাবাহিকতার প্রমাণ।”

উদ্বোধনের ১৯ দিনের মাথায় ১ লাখ ইউজারের মাইলফলক অর্জনের পাশাপাশি বর্তমানে ২০ লাখ রেজিস্টার্ড ইউজার আছে সুখীতে। বছর না ঘুরতেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা স্বীকৃতি অর্জন করেছে সুখী। ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন-২০২৫’, বিজনেস লিডার অফ দ্য ইয়ারের ২৩তম সংস্করণে ‘স্বাস্থ্যসেবায় সেরা’ পুরস্কার, ওয়ার্ল্ড হেলথ অ্যান্ড ওয়েলনেস কংগ্রেসে ‘ডিজিটাল হেলথকেয়ার সার্ভিস এক্সিলেন্স’ এবং সম্প্রতি তাদের একটি ক্যাম্পেইন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কমওয়ার্ড পেয়েছে।তিন শতাধিক চিকিৎসক, প্রতিদিন চব্বিশ ঘণ্টা হটলাইন নম্বর (১০৬৫৭) এবং ৫ হাজার সুখী সেবাকেন্দ্রের মাধ্যমে সবার জন্য সহজলভ্য এবং মূল্যবোধনির্ভর স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে সুখী। বর্তমানে প্রদত্ত সেবার মধ্যে ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন, স্পেসালাইজড ডক্টর কনসালটেশন, অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেয়ার, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক লোকেটর সার্ভিস অন্যতম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট