1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

জেলের জালে ধরা পড়লো ৪ মণের ভোল মাছ, লাখ টাকায় বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ (৪ মণ) কেজি ওজনের একটি ভোল মাছ। পরে এক লাখ টাকায় মাছটি কিনে নেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগর এলাকায় মো. সাইফুল্লাহ কোম্পানির মালিকানাধীন জালে মাছটি ধরা পড়ে।বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুরের বাসিন্দা জুবায়ের ইসলাম। তিনি জানান, প্রতিদিনের মতো শামলাপুরের আছারবনিয়া গ্রামের বাসিন্দা সাইফুল্লাহ কোম্পানির ট্রলার ও জাল নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যান। বুধবার (২৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে জাল ফেললে ভোরে তাতে বড় আকৃতির ভোল মাছটি ধরা পড়ে। পরে এই মাছসহ জালে ধরা পড়া ছোট-বড় অন্যান্য মাছ নিয়ে ট্রলারসহ জেলেরা শামলাপুর নৌ-ঘাটে ফিরে আসেন। ভোল মাছটির ওজন ১৬৬ কেজি।

জুবায়ের ইসলাম আরও জানান, বিশাল আকৃতির ভোল মাছটি দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি মাছ ব্যবসায়ীরাও ভিড় করেন। পরে কয়েক ধাপে ব্যবসায়ীদের কাছে মাছটি এক লাখ টাকায় বিক্রি করা হয়।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়ভাবে একে ‘ভোল মাছ’ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম ‘রেইয়ামেস বোলা’। এ ধরনের মাছ সব সময় ধরা পড়ে না। তবে শীত মৌসুমে বড় আকৃতির ভোল মাছ জেলেদের জালে বেশি ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট