1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

বিদেশে তোলপাড়, ইমরান খানকে ‘হত্যা করা হয়েছে, আফগান গণমাধ্যমের বিস্ফোরক দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় ঝড়, পাকিস্তানের রাজনীতিতে চরম উত্তেজনা

 

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ জীবিত আছেন কি না—গত কয়েক দিন ধরেই এই প্রশ্নে উত্তাল পাকিস্তান ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া। বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া অসংখ্য পোস্টে দাবি করা হচ্ছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলের ভেতর রহস্যজনক পরিস্থিতিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এই দাবিকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে। আফগানিস্তানের কয়েকটি গণমাধ্যমের দাবি, ইমরান খানকে গোপনে হত্যা করার পর তার মরদেহ জেলের বাইরে পাচার করা হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও একই ধরনের দাবি ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন। তার গ্রেফতারের প্রতিবাদে সম্প্রতি জেলের সামনে কয়েক হাজার পিটিআই সমর্থক বিক্ষোভ করেছিলেন। তবে তাকে নিয়ে এ ধরনের রহস্য ও জল্পনা এবারই প্রথম নয়। পিটিআই-এর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরানের তিন বোন তাকে দেখার অনুমতি চাইছেন। এ নিয়ে তারা জেলের বাইরে টানা এক মাস ধরে ধর্না দিয়েছেন। দলটির দাবি, এ সময় পুলিশের হামলায় ইমরানের বোনদের বেধড়ক মারধর করা হয়। এর পর থেকেই ইমরান খানের নিরাপত্তা ও শারীরিক অবস্থান নিয়ে নতুন করে সন্দেহ দানা বাঁধে। ইতোমধ্যে ইমরানের তিন বোন পাঞ্জাব পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট