1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

দালালের ফাঁদে ভারতে পাচার হওয়া ৪ তরুণীকে ফেরত দিলো বিএসএফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

জাফলং সীমান্ত পেরিয়ে আসামে আটকা পতাকা বৈঠকে কচাকাটা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

দালালের প্রলোভনে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছে যাওয়া চার বাংলাদেশি তরুণীকে আটক করার পর দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা চার তরুণী হলেন—
আঁখি খাতুন (২০), পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে;
আদিবা আক্তার (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের হাবিব মিয়ার মেয়ে;
শিরিনা আক্তার (২৬), নেত্রকোনার দূর্গাপুরের নাছির উদ্দিনের মেয়ে;
তাসমিয়া আক্তার (১৮), শরীয়তপুরের নড়িয়া থানার হিরু সরদারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী।

এই তরুণীরা ঢাকার বাড্ডার নতুনবাজার এলাকায় একসঙ্গে ভাড়া থাকতেন। তাদের তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আঁখি জানান, পরিচিত এক নারী ‘জান্নাত’-এর প্রলোভনে পড়ে তারা কাউকে কিছু না বলে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত পেরিয়ে যান। ওপারে একটি প্রাইভেট কারে তুলে তাদের আসামের গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। পরদিন ২৩ নভেম্বর স্থানীয় পুলিশ তাদের আটক করে।

তার ভাষায়, “ভালো কাজ আর ভালো জীবনের লোভে ভুল করেছি। আমরা বুঝিনি সামনে কী অপেক্ষা করছে।”

বুধবার মেইন পিলার ১০১৫–এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী; বিএসএফের পক্ষে ছিলেন ইনস্পেক্টর ধীরেন্দ্র কুমার।

বিজিবির হাবিলদার শাহজাহান আলী জানান, চার তরুণীকে আনুষ্ঠানিকভাবে জিম্মায় নেওয়ার পর সেদিন সন্ধ্যায় কচাকাটা থানায় হস্তান্তর করা হয়।

কচাকাটা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, “ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে। আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে পরিবারগুলোর জিম্মায় দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট