1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

অভয়নগর শোকস্তব্ধ: সকলের প্রিয় মানুষ হাবিবুর রহমান বাপ্পি আর নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বারবার নির্বাচিত চেয়ারম্যান, সংগঠক ও মানবিক নেতা বাপ্পির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

মোঃ কামাল হোসেন 

অভয়নগরের মানুষ আজ গভীর শোকে ডুবেছে। দল মত নির্বিশেষে সকলের হৃদয়ের মানুষ, ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি আর নেই।

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি ক্যান্সারেও আক্রান্ত হন। বুধবার হঠাৎ তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। হাবিবুর রহমান বাপ্পি ছিলেন শ্রীধরপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। কর্মী–সমর্থক থেকে সাধারণ মানুষ সবাই তাকে চাচা কেউবা ভাই  বলে ডাকতেন ভালোবাসায়। তার মৃত্যুতে অভয়নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ বলছেন, বাপ্পি  মতো সৎ, সরল, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা নেতা এই সমাজে আর পাওয়া যাবে না। পরিবার, নেতাকর্মী এবং স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। সবাই প্রার্থনা করছেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট