1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

লটারির মাধ্যমে যশোরের নতুন পুলিশ সুপার হলেন সৈয়দ রফিকুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেশজুড়ে পুলিশ সুপারদের ব্যাপক রদবদলের অংশ হিসেবে লটারির ভিত্তিতে যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুরের বর্তমান এসপি সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর যশোরে পদায়ন নিশ্চিত করা হয়। একই আদেশে যশোরের বিদায়ী পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে শরিয়তপুরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৬৪ জেলার জন্য নতুনভাবে পুলিশ সুপারদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে বিশেষ লটারি আয়োজন করা হয়। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানশেষে তিনি সাংবাদিকদের বলেন, লটারির মাধ্যমে দেশের প্রতিটি জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপির বিষয়ে এখনো সরকারের সিদ্ধান্ত আসেনি।এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, নির্বাচনকে ঘিরে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেও এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ হওয়া এবং ফল ঘোষণার পরের ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোট সম্পর্কিত কোনো কর্মকর্তাকে বদলি করা যায় না। এই নীতিমালা ডিআইজি পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এদিকে নির্বাচন কমিশন শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তার আগে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশের এই বৃহৎ রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট