1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

যশোরে যুবদলের কঠোর হুঁশিয়ারি, ধানের শীষের বিপক্ষে গেলেই বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করার নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুবদলের কেউ যদি ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়, ফেসবুকে পোস্ট দেয় বা বিরোধী সভা-সমাবেশে অংশ নেয়, তাহলে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে।

শনিবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জেলা যুবদলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক এম তমাল আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব আনসারুল হক রানা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।

মতবিনিময় সভাটি প্রায় রুদ্ধদ্বার আকারে অনুষ্ঠিত হওয়ায় গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি। তবে সভায় উপস্থিত সূত্রগুলো জানায়, নির্বাচনী মাঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা উপজেলাসহ পৌর ও ইউনিয়ন যুবদলের প্রতিটি ইউনিটে দ্রুত পৌছে দেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট