1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

যশোরে ককটেল-অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মাসুদ আল রানা (৩৫)। তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শহরের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পান যে রানার বাড়িতে ককটেল ও বিভিন্ন অস্ত্র মজুদ রাখা হয়েছে। সকাল ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে রানার বাড়ির উঠানের পাশের রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে তৈরি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

এসআই আনিছুর রহমান জানান, উদ্ধার করা বিস্ফোরক ও ধারালো অস্ত্রগুলো রানার নিজের কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি রাজনৈতিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না তাও তদন্ত করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট