1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

৫’শ বছরের পাতাল জোড়া শিব মন্দির অবহেলায়, গুপ্তধনের লোভে কুচক্রি মহলের ধ্বংসযজ্ঞ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ গ্রামের ঐতিহ্যবাহী মন্দিরে প্রবেশের জন্য মাটি সরাচ্ছে প্রতারক চক্র; স্থানীয় সনাতনীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে অবস্থিত প্রায় ৫’শ বছরের পুরাতন পাতাল জোড়া শিব মন্দির এখন অবহেলার শিকার। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও সরকারী উদ্যোগে সংস্কার বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় মন্দিরটি কালের সাক্ষি হিসেবে দন্ডায়মান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি কুচক্রি মহল মন্দিরের সুড়ঙ্গের মাটি সরিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। মূল উদ্দেশ্য হিসেবে তারা ভিতরে লুকানো মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে কোদাল, সাবল ও অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে, যা স্থানীয়রা বর্ণনা করেছেন।

মন্দিরের স্থানীয় সনাতনরা জানান, এখানে পাতালে ২–৩টি আলাদা রুম থাকতে পারে এবং সেই রুমের মধ্যে প্রাচীন মূল্যবান ধন-সম্পদ লুকানো রয়েছে। তারা প্রশাসনের উর্দ্ধতন হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মন্দিরের ক্ষয়রোধ এবং ঐতিহ্য সংরক্ষণ সম্ভব হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বলাই কুমার দাশ জানান, অতীতের অভিজ্ঞতা থেকে তারা জানেন যে সুড়ঙ্গের ভিতরে বিভিন্ন ধন-সম্পদ লুকানো থাকতে পারে। সুড়ঙ্গের মাটি সরানো এবং প্রবেশের চেষ্টা বন্ধ করার জন্য প্রশাসন এখনই পদক্ষেপ নিলে মন্দিরটি রক্ষায় সহায়ক হবে।

সরেজমিনে দেখা গেছে, মন্দিরের প্রবেশ মুখের দু’পাশে দুটি শিব মন্দির অবস্থান করছে। সুড়ঙ্গের মধ্যে অন্ধকারে প্রবেশের চেষ্টা চলছে, এবং স্থানীয়রা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। বয়স্করা জানিয়েছেন, এই মন্দিরে দেশ ভাগের আগে নানা পূজা-অর্চনা ও আনুষঙ্গিক ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হতো।

স্থানীয়রা আশু সংস্কার ও নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে ৫’শ বছরের এই ঐতিহ্যবাহী মন্দির অক্ষত থাকে এবং ভবিষ্যতে কোনও ক্ষতি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট