1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

দেশে ফেরার প্রস্তুতিতে দেশের সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করছেন তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান-২ এভিনিউ রোডে উঠবেন, রাজনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে। গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তিনি এবং চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে অফিস করবেন—এই পরিকল্পনাগুলো প্রায় চূড়ান্ত। দেশে ফিরে তারেক রহমানের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তার ফেরার সুনির্দিষ্ট দিন-তারিখ এখনো প্রকাশ করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমান ফেরার সিদ্ধান্ত নেবে। দলও নেতা-কর্মীদের উচ্ছ্বাসের কথা মাথায় রেখে নিরাপত্তা ও আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি দেশে ফেরার জন্য সাজানো হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজস্ব সিএসএফ। দেশে ফিরলে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ উঠার সম্ভাবনাও রয়েছে।

নির্বাচনী প্রচারণার জন্য বিএনপি দু’টি বুলেটপ্রুফ গাড়ি কিনছে, যা খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় ব্যবহার হবে। দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, দেশে ফেরার কোনো দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনে তার নেতৃত্বেই অংশগ্রহণ হবে।

২০০৭ সালের এক-এগারো জরুরি জমানায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে কারামুক্ত হয়ে লন্ডনে চলে যান এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে সব প্রস্তুতি সম্পন্ন করে দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত করার ধাপ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট