1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

সেন্টমার্টিনে ধরা পড়ল ৩২ কেজির বিশাল লাল পোপা, দাম হাঁকাল ৬ লাখ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

স্থানীয় জেলের জালে বিশালকায় মাছ ধরা পড়ায় সেন্টমার্টিন মাছ বাজারে ভিড়, জেলেকে ‘পোপা গণি’ খ্যাতি

ঢাকা অফিস 

সেন্টমার্টিনের উত্তর সাগরে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশাল লাল পোপা মাছ। মাছটি দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা, এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা।

শনিবার (২২ নভেম্বর) ভোরে মাছটি ধরা পড়ে। আব্দুল গণি, যিনি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বের হন। মাছটি ধরা পড়ার পর তিনি তা বাজারে নিয়ে যাচাই করে দেখেন, মাছটির ওজন ৩২ কেজি ৮০০ গ্রাম।

আব্দুল গণি জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় পোপা মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। স্থানীয়রা তাকে এখন ‘পোপা গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলেরা সরকারের মাছ শিকারের নিষেধাজ্ঞা যথাযথ পালন করায় এ ধরনের বড় মাছ ধরা পড়ছে। এছাড়া এই মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহারিক হওয়ায় এর দামও বেশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট