1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

১৩ ইউনিয়নে সোনালি ধানের কাটার উৎসব, আবহাওয়া অনুকূল থাকায় বিঘাপ্রতি ২৫–৩২ মন ফলনে খুশি কৃষকেরা

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলায় আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধান কৃষক-কৃষাণীর মুখে এনে দিয়েছে তৃপ্তির হাসি। নতুন ফসল ঘরে তোলার আনন্দে এখন ১৩টি ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজে।

নাসির নগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের কৃষক মালু মিয়া জানান, তিনি ৬ বিঘা জমিতে আমন চাষ করেছেন—৪ বিঘায় ব্রি-৩৪ এবং ২ বিঘায় ব্রি-৫১। তার আশা, চিকন ধানে বিঘাপ্রতি ২০–২২ মন এবং মোটা ধানে ৩০–৩২ মন ফলন পাবেন। সার ও কীটনাশকের দাম বেশি হলেও ফলন ভালো হওয়ায় বাজার দর অনুকূলে থাকলে লাভ হবে বলে তিনি মনে করেন।

বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের কৃষক তকদির হোসেন জানান, আড়াই বিঘায় ব্রি-৫১ ধান করেছেন। বিঘাপ্রতি ২৮–৩০ মন ফলনের আশা করছেন তিনি। জমিতে মোটর সেচসহ খরচ কিছুটা বাড়লেও ফলন দেখে তিনি সন্তুষ্ট।

স্থানীয় কৃষকদের মতে, এ বছর আবহাওয়া অনুকূল ছিল। পর্যাপ্ত রোদ পাওয়া এবং রোগ-পোকার আক্রমণ কম থাকায় ফলন তুলনামূলক বেশি হয়েছে। বিঘাপ্রতি ২৫–৩২ মন পর্যন্ত ধান তুলতে পারছেন তারা। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে।

ধান কাটায় ব্যস্ত কৃষি শ্রমিকরাও খুশি। পুরুষ শ্রমিকরা দিনপ্রতি ৬০০–৭০০ টাকা এবং নারী শ্রমিকরা ৪০০–৫০০ টাকা মজুরি পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান শাকিল বলেন, “নাসির নগরে এ বছর আগাম ও মধ্যমেয়াদী আমনের ফলন ভালো হয়েছে। সময়মতো সার, কীটনাশক এবং মাঠ তদারকি নিশ্চিত করতে পেরেছি। আবহাওয়াও ছিল অনুকূলে।” তিনি আরও জানান, ব্রি-৩৪ সুগন্ধি জাতের ধানে রোগ-পোকার আক্রমণ কম থাকায় ভালো ফলনের সম্ভাবনা ছিল শুরু থেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট