1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

অভয়নগরে মানবিক পুলিশ কর্মকর্তার বিদায়ে জনমনে কান্না, এসআই সাইফুলের মতো মানুষ দ্বিতীয়টি নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর থানা থেকে এসআই সাইফুল ইসলাম ঝিনাইদহ জেলায় বদলি হয়ে যাওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম হতাশা ও আবেগঘন পরিবেশ। অপরাধীদের জন্য ছিলেন আতঙ্ক, কিন্তু সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন এক মানবিক ও সহানুভূতিশীল পুলিশ অফিসার এমন মন্তব্যই এখন শোনা যাচ্ছে অভয়নগরের সর্বত্র।

স্থানীয়রা জানান, যোগদানের পর থেকেই এসআই সাইফুল এলাকা অপরাধমুক্ত করতে নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা শোনার অদ্ভুত ক্ষমতা ও তাৎক্ষণিক সমাধানে তিনি সবার আস্থার প্রতীক হয়ে ওঠেন। ভ্যানচালক আব্দুর রহিম আবেগঘন কণ্ঠে বলেন,স্যারকে হারিয়ে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার স্ত্রী অসুস্থ হলে তিনি নিজের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছিলেন। এমন মানুষকে হারাতে চাই না। এমনই অনেক মানুষের মতো অভয়নগরের তরুণ রবিউল ইসলাম জানান, এসআই সাইফুলের পরামর্শ তাকে বদলে দিয়েছে। আমি আগে মাদকাসক্ত ছিলাম। তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। শুধু নিষেধ করেননি কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, সেটাও শিখিয়েছেন। স্থানীয়দের ভাষ্য এসআই সাইফুল শুধু একজন পুলিশ সদস্য ছিলেন না; তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসার জায়গা। কেউ বলেন, তিনি আদালতে সাহায্য করেছেন; কেউ বলেন, নির্যাতনের শিকার কারো পাশে দাঁড়িয়েছেন। তার মানবিক সেবা ও ন্যায়নিষ্ঠ আচরণ তাকে অভয়নগরে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। এলাকাবাসীর দাবি, এমন পুলিশ অফিসার আর পাবো না। অনেকে আবার আশা প্রকাশ করছেন যে, ভবিষ্যতে তিনি আবার অভয়নগরে ফিরে আসবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট