1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

৩০০ বছর আগে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজক্যা রিবীয় সাগর থেকে কয়েক বিলিয়ন ডলারের স্বর্ণের ট্রেজার উদ্ধার 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

৩০০ বছর আগে ক্যারিবীয় সাগরের গভীরে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ ‘সান হোসে’ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের কয়েন, ব্রোঞ্জের কয়েন, একটি পোরসেলিন কাপ এবং একটি কামান উদ্ধার করেছে কলম্বিয়া। অনুমান করা হচ্ছে, জাহাজটিতে থাকা সমস্ত ধনসম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। এই উদ্ধার কাজকে কলম্বিয়া সরকার ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করলেও, এর মালিকানা নিয়ে একটি মার্কিন প্রতিষ্ঠানের সাথে তাদের আইনি বিরোধ চলছে। খবর সিএনএনের।

‘সান হোসে’ নামের এই গ্যালিয়ন জাহাজটি স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভি কর্তৃক ডুবিয়ে দেওয়া হয়। ধারণা করা হয়, জাহাজটি লাতিন আমেরিকার উপনিবেশ থেকে স্প্যানিশ রাজার জন্য বিপুল পরিমাণ সোনা, রূপা (রৌপ্য) ও পান্না (এমারাল্ড) বহন করছিল। তবে জাহাজে থাকা সামগ্রিকভাবে সেই ধনসম্পদ আজকের দিনে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের হওয়ায় এটি নিয়েই কলম্বিয়া সরকার এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সমুদ্র পুনরুদ্ধারকারী সংস্থা সি সার্চ-আর্মাদা (এসএসএ)-এর মধ্যে তীব্র আইনি বিরোধ চলছে।

কলম্বিয়া দাবি করে, ২০১৫ সালে আন্তর্জাতিক বিজ্ঞানীদের সহায়তায় তারা সান হোসে জাহাজটি আবিষ্কার করে। তবে এসএসএ দাবি করছে, তারা ১৯৮০-এর দশকের গোড়ার দিকেই জাহাজটির সন্ধান পেয়েছিল। এসএসএ হেগের সালিশি আদালতের স্থায়ী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে এবং তারা জাহাজটির আনুমানিক মূল্যের প্রায় অর্ধেক—অর্থাৎ প্রায় ১০ বিলিয়ন ডলার—পাওনার অধিকার দাবি করছে। কলম্বিয়া সরকার জানিয়েছে, এই সম্পদ পুনরুদ্ধার একটি বৃহত্তর গবেষণা প্রকল্পের অংশ। এই গবেষণা ১৮ শতকের গোড়ার দিকে ইউরোপের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করতে পারে। সরকার আরও বলেছে, এই গ্যালিয়নটি কলম্বিয়ার সংস্কৃতি ও পরিচয়ের জন্য তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার(২০ নভেম্বর) এক বিবৃতিতে কলম্বিয়ার সংস্কৃতি মন্ত্রী ইয়ান্নাই কাদাামানি ফনরোডোনা এই উদ্ধারকে ঐতিহাসিক ঘটন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি পানির নিচে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে দেশের সক্ষমতা প্রমাণ করে।

কলম্বিয়ার ইনস্টিটিউট অফ অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্টরির পরিচালক আলহেনা কাইসেডো ফার্নান্দেজ বলেন, এই বস্তুগুচ্ছ নাগরিকদের সান হোসে গ্যালিয়নের ইতিহাসের কাছাকাছি আসার সুযোগ সৃষ্টি করেছে। সরকার জানিয়েছে, পানির নিচে থাকা রোবট ব্যবহার করে উদ্ধার করা এই প্রত্নবস্তুগুলো এখন একটি ল্যাবে দীর্ঘ সংরক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহৃত হবে। উল্লেখ্য সান হোসে জাহাজটি ফ্লোটা ডি টিয়েরা ফার্মে নামে পরিচিত একটি শিপিং ফ্লিটের অংশ ছিল এবং এটি ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধের পর কলম্বিয়ার উপকূলে ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট