1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

যশোরে ডিলারকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে ডেলিভারিম্যানের চম্পট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় এক ডিলারকে ছুরিকাঘাত করে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুন্দিপুর মাদরাসা মোড়ে। পরে স্থানীয়রা এক যুবককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। আহত ডিলার আশরাফুল কুন্দিপুর গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত আশরাফুল জানান, তিনি সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ঝিকরগাছার ডিলার। করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আহাদ বিভিন্ন দোকানে মাল দেওয়ার পর টাকা তুললেও তা জমা দেননি। এর বাইরেও তার কাছে আরও টাকা পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আহাদ কাজে আসা বন্ধ করে দেন। পরে আশরাফুল ফোনে তাকে আসতে বললে আহাদ জানান, তিনি আর কাজ করবেন না। বকেয়া টাকা ও হিসাব চাইলে তিনি বলেন—“সেটা পরে দেখা যাবে।” এ নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে বাক-বিতণ্ডা হয়।

রাতে আশরাফুল ব্যবসার টাকা সংগ্রহ করে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে আহাদ, স্থানীয় ফুচকা বিক্রেতা রাকিব এবং জুয়েল তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন। পরে তার কাছে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুলের চিৎকারে তারা ঘটনাস্থলে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখেন। এসময় ফুচকা বিক্রেতা রাকিবকে হাতে-নাতে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আশরাফুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বলেন, আশরাফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসা চলছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে আরও বিস্তারিত বলা যাবে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, আহাদকে হেফাজতে রাখা হয়েছে। রাতে আহত পক্ষ থেকে বলা হয়েছিল মামলা করবে। কিন্তু সকালে জানানো হয়েছে তারা মামলা করতে চাইছেন না। এমনকি ছিনতাইয়ের ঘটনাও হয়নি বলে দাবি করছেন। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে।

অন্যদিকে আহত পক্ষের দাবি, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ রাকিব-আহাদদের পক্ষ নিচ্ছে। তারা থানায় মামলা করতে দেবে না বলে হুমকি দিচ্ছে এবং প্রশাসনকেও মামলা না নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে আহতের পরিবার জানায়, থানা যদি মামলা না নেয়, তাহলে তারা আদালতের মাধ্যমে বিচারের দাবি করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট