1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার। গত ১৪ নভেম্বর’২৫ রাত অনুমান ০৩:০৭ ঘটিকা হতে ২১ঃ১৫ ঘটিকার মধ্যে নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ডের সাথে সুমন সুপার মার্কেটে রাইশা টেলিকম এন্ড মোবাইল এক্সোসরিজ হতে ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়। ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫) অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম ২০/১১/২০২৫ রাত ৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা(৩০) ও ফজর আলী মোল্যা(২৪) নামের পেশাদার চোর চক্রের দুইজনকে ভাড়া বাসা হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট