1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

হঠাৎ বৈদ্যুতিক অস্থিরতা, বন্ধ ২৩০–৩৩ কেভি লাইন বিদ্যুৎ উৎপাদনে বড় ধস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

ভূমিকম্পের পর নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। পিডিবি জানিয়েছে, এ ঘটনায় সাতটি বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ একটি সাবস্টেশন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরি তৎপরতা শুরু করেছে।

শুক্রবার সকালে ভয়াবহ কম্পন অনুভূত হওয়ার অল্প সময়ের মধ্যেই সাবস্টেশনের একটি অংশে আগুন দেখা দেয়। এর ফলে ঘোড়াশাল এসএসসহ ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভির সব লাইন অচল হয়ে পড়ে।

পিডিবির পাঠানো বার্তা অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলো হলো— বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট /বিবিয়ানা-৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি ১৩৪ মেগাওয়াট / আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল), এসটি ৭৫ মেগাওয়াট / আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট / আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট / এসএস পাওয়ার ইউ-২, ৬০০ মেগাওয়াট / সিরাজগঞ্জ ইউ-১, ২২৫ মেগাওয়াট সিসিপিপি (এসটি ৭৫ মেগাওয়াট)

হঠাৎ এসব কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিভাগের জরুরি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট