1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

রাজধানীতে ভূমিকম্পে আহত শিক্ষার্থী-শিশুসহ অন্তত ১৮ জন ঢাকা মেডিকেলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর বিভিন্ন এলাকা শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে অনুভূত হওয়া ভূমিকম্পে শিক্ষার্থী ও শিশুসহ অন্তত ১৮ জন আহত হন। তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা হলেন আরাফাত, নুরুল হুদা, সুবিয়া, সোহেল, হারুনুর রশিদ, আবুল খায়ের, অজ্ঞাত পুরুষ, তানজিল হোসেন, তানভীর হোসেন, সাদিক শিকদার, রিপন বিল্লাল, ফারজানা তানভীর, প্রভা, গালিব, মধু ও সজীব। তাদের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চলছে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও হাসপাতালে এসেছেন আহতদের খোঁজ নিতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গত, সকাল ১০টা ৩৯ মিনিটে নরসিংদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। এর মাত্রা ৫.৭ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতার কারণে রাজধানীতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ আতঙ্কিত অবস্থায় বাইরে বের হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট