1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

গুগল ম্যাপ ধরে প্রেমিকের বাড়িতে ১৪ বছরের কিশোরীর উপস্থিতি, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে গুগল ম্যাপ অনুসরণ করে প্রেমিকের বাড়িতে হাজির হওয়ায় এক কিশোরীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা চর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকার গাজীপুরের শ্রীপুর পুরান বাজার এলাকার ১৪ বছর বয়সী হাবিবা আক্তার গত বুধবার সকালে মোবাইলের গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে পৌঁছে যায়। হাবিবা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

টিকটক ও ফেসবুকের মাধ্যমে হাবিবা ও তুষারের পরিচয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে বলে জানান তুষারের বাবা শফিক বাবুর্চি ও বোন তিশা আক্তার। তুষার স্থানীয় একটি পোলট্রি ফার্মের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।

প্রেমিক তুষার বাড়িতে না থাকলেও পরিবারের সদস্যরা হাবিবাকে সাময়িকভাবে আশ্রয় দেন। হাবিবা জানান, তুষারকে বিয়ে করার উদ্দেশ্যেই এখানে এসেছি। তুষার ছাড়া বাড়িতে ফিরব না।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার কথা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট