1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

হোয়াটসঅ্যাপ কলেই মৃত্যু হুমকি,নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ আতঙ্কে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। রোববার রাত ১০টা ১৬ মিনিটে ০১৯৭৮-১৮৫৬১১ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এই ভয়ঙ্কর হুমকি আসে। সোমবার দুপুরে তিনি অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি বর্তমানে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি মাসের ২৭ তারিখে পিআরএলে যাচ্ছেন। ঘটনার দিন রাতে নওয়াপাড়া বাজারে অবস্থানকালে তার মোবাইলে হঠাৎ হোয়াটসঅ্যাপ কল আসে।

কলকারী নিজেকে ‘সাংবাদিক আইয়ুব হোসেন’ পরিচয় দিয়ে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলেজের টিউশন ফি ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে অধ্যক্ষ জানান উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে কলকারী প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে ভয়াবহ হুমকি দেন। হুমকিদাতা বলেন তোর কলেজে এখনও মব জাস্টিসের লোক যায়নি? প্রয়োজন হলে আমি পাঠাব। এরপর আরও বলেন, আগামীকালের মধ্যে মো. শরিফুল ইসলামকে কলেজে যোগদান না করালে তোকে দুই দিনের মধ্যে গুলি করে মেরে ফেলব। এ ঘটনায় অধ্যক্ষ রবিউল হাসান নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন, অজ্ঞাত কলকারী যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, অধ্যক্ষের করা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট