1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

অভয়নগরে সরকারবিরোধী অভিযোগে সাবেক এমপিসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে সরকারবিরোধী মশাল মিছিল আয়োজনের অভিযোগে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের বর্তমান–সাবেক নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ২১ জনের, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা নম্বর—৭। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। যাদের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে তারা হল,

১. যশোর-৪ আসনের সাবেক এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়।

২. অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান

৩. নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস (শান্ত)

৪. যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ

৫. রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা

৬. উপজেলা যুবলীগ আহ্বায়ক তালিম হোসেন

৭. উপজেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির আহমেদ শান্ত

৮. ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান

৯. নওয়াপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি আবিদ আলম সাজিদ

10. কৃষকলীগ নেতা শাহীন ফারাজী

11. তরিক শেখ

12. উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসলাম হোসেন বিশ্বাস

13. স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সফি কামাল

14. শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন

15. রাজিব মোল্যা

16. ছাত্রলীগ নেতা বিএম ইমন

17. জাহিদুল মোল্যা

18. ইমন ফকির

19. রাতুল মোল্যা

20. আক্কাস আলী

21. রুহুল আমিন (ইব্রাহিম বিশ্বাস ওরফে খলিল কসাইয়ের ছেলে)

জানা যায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া সরকারি কলেজসংলগ্ন সড়কে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে সরকারবিরোধী একটি মশাল মিছিল বের করা হয়। অনুষ্ঠানটি দলের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় অনুষ্ঠিত হওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। পরবর্তীতে ঘটনাটি তদন্ত করে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এবিষয়ে ওসি এম রবিউল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে মশাল মিছিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট