1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

একে এম ফজলুল মিলনের পক্ষেজেলা যুবদল নেতা হান্নানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষে গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসানউর রহমান হান্নানের উদ্যেগে যুবদল নেতা হান্নানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ফিল্টার ও মাইক এবং স্থানীয় মসজিদে ফ্যান বিতরণ করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৫ বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসানউর রহমান হান্নান ২ শত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড বড়নগর এলাকায় নারী-পুরুষ শীতার্ত মানুষের মাঝে কম্বল, চৌড়া নয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির ফিল্টার ও মাইক, বড়নগর জামে মসজিদ ও আরমান মাষ্টার বাড়ি জামে মসজিদে ফ্যান দিয়ে সহায়তা করেন যুবদল নেতা হান্নান।
যুবদল নেতা হাসানউর রহমান হান্নান সাংবাদিকদের বলেন, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা একেএম ফজলুল হক মিলন ভাইয়ের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে ফজলুল হক মিলন ভাইকে সংসদ সদস্য হিসেবে জয়ী করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। নারী-পুরুষ ভোটারদের দোকান এবং বাড়িতে গিয়ে যুবদল নেতা হাসানউর রহমান হান্নানের নেতৃত্বে ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছে।
মূলগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মো.আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আকরাম শেখ।
এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম মিশির, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সবুজ খান, সহ-সভাপতি আজগর আলী, যুগ্ম সম্পাদক মহিবুর মোল্লা, যুবদল নেতা সারোয়ার হোসেন রানা ও নুর মোহাম্মদ, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. ইসমাইল হোসেন প্রমুখ।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট