1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক স্বামী। শুক্রবার বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার ছোট শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে। একই সাথে স্বামীও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।  আহত নারী সাদিয়া আক্তার (১৮) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড হয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সাদিয়ার স্বামী জুয়েল (২৪) হঠাৎ উত্তেজিত হয়ে নিজ ঘরের দরজার কাছে তাকে ধারালো কোনো বস্তু দিয়ে মাথায় কোপ দেন। এতে সাদিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই জুয়েল নিজেও বিষপান করেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোকজন সাদিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এদিকে স্বামী জুয়েলও হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট