1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

নগদ অ্যাপে জরুরি সতর্কবার্তা, কর্তৃপক্ষ নোটিশে যা জানাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

‘নগদ’ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকদের অনেকেই ‘প্লে প্রোটেক্ট’ সতর্কবার্তা পেয়েছেন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে। এ ব্যাপারে শুক্রবার (১৪ নভেম্বর) নগদ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি এক নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সেবার মানোন্নয়নের জন্য ‘নগদ’ অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ব্যবহারকারী প্লে প্রোটেক্টের সতর্কবার্তার সম্মুখীন হন। এই ঘটনাটি নজরে আসার পরপরই ‘নগদ’ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে।‘নগদ’-এর টেকনিক্যাল টিম জানিয়েছে, তারা এরইমধ্যে গুগল-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং প্লে প্রোটেক্ট সতর্কবার্তার বিষয়টি দ্রুত সমাধান করার জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই সতর্কতা সাময়িক এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।গ্রাহকদের উদ্দেশে ‘নগদ’ আরও জানিয়েছে, আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ‘নগদ’ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ, সকল প্রয়োজনীয় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ এবং ব্যবহারকারীদের ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট